প্রেসিডেন্ট প্রার্থী খুনের ঘটনায় ইকুয়েডরে ২ মাসের জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রচার কাজ চালানোর সময় ইকুয়েডরের আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে হত্যার ঘটনায় ৬০ দিনের (২ মাস) জন্য দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসির।

দেশটির বিদায়ী প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো জরুরি অবস্থা ঘোষণা করে বলেন, নাগরিকদের নিরাপত্তা, দেশের শান্তি এবং ২০ আগস্টের অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের নিশ্চয়তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী দেশজুড়ে প্রস্তুত রয়েছে।

আগামী ২০ আগস্ট ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন ফার্নান্দো ভিলাভিসেনসি। স্থানীয় সময় বুধবার উত্তরাঞ্চলীয় কুইটো শহরে তিনি প্রচারণা অনুষ্ঠানে ছিলেন। সেখানে তিনি গুলিতে নিহত হন।
তিনি দেশটির জাতীয় পরিষদের সদস্যও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাকে তিনবার গুলি করা হয়। তিনি ও তার দলকে মাদক পাচারের সঙ্গে যুক্ত একটি গ্যাংয়ের নেতা হুমকি দিচ্ছেন বলে গত সপ্তাহে জানিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights