প্রেসিডেন্ট প্রার্থী হতে বাধা নেই, সুপ্রিম কোর্টের রায় পক্ষে পেলেন

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রার্থী হতে কোনো বাধা নেই বলে রায় দিয়েছেন। স্থানীয় সময় সোমবার এ রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সোমবার সর্বসম্মতিক্রমে রায় দিয়েছে যে, ২০২৪ সালের কলোরাডো নির্বাচনী ব্যালটে থাকতে পারবেন ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার কলোরাডো ও অন্যান্য ১৪টি অঙ্গরাজ্যে ‘সুপার টিউসডে’র প্রাইমারি নির্বাচনের একদিন আগে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের রায় রিপাবলিকান দলের অগ্রণী প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুরুত্বপূর্ণ জয় এনে দিল।

এর আগে, কলোরাডো সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, ট্রাম্প সে রাজ্যের ভোটে অংশগ্রহণ করার যোগ্য নন কারণ ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গায় প্ররোচনা দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল।
ট্রাম্পের সমালোচকরা অভিযোগ তুলেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাংবিধানিক বিধিকে লঙ্ঘন করেছেন। এই বিধি অনুযায়ী, বিদ্রোহীরা সরকারি দফতরে দায়িত্বপালন করতে পারেন না। তবে, দেশের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কলোরাডো রায়কে বদলে দিয়েছে।

রায় নিয়ে সুপ্রিম কোর্টের নয়জন বিচারপতি ১৩ পৃষ্ঠার এক অস্বাক্ষরিত মতামত-পত্রে বলেছেন, জাতীয় পর্যায়ের পদ থেকে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীকে বাতিল করার অনুমতি কোনও একক রাজ্যকে দেয় না সংবিধান। সূত্র : ভয়েস অব আমেরিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights