প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি পুনর্গঠন

অনলাইন ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি পুনর্গঠন করেছে সরকার।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখার উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫-এর উপ-অনুচ্ছেদ ৪.৪ অনুযায়ী নিম্নে-বর্ণিত ৭ সদস্য-বিশিষ্ট ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’ পুনর্গঠন করা হলো।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে কমিটির সভাপতি করা হয়েছে। এছাড়া সদস্যদের মধ্যে রয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আকমল হোসেন, ডেইলি টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস উদ্দিন খান।

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, গত ২৮ অক্টোবর তারিখের স্মারকে গঠিত ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’ এতদ্বারা বাতিল করা হলো।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হলে আপিল কমিটির কাছে আপিল করতে পারবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপিল কমিটি আপিলের আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে আপিলের নিষ্পত্তি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights