‘প্লাস্টিকের যত্রতত্র ব্যবহারে সামুদ্রিক দূষণ বাড়ছে’

কক্সবাজার প্রতিনিধি

অতিরিক্ত প্লাস্টিক দ্রব্যের ব্যবহারের কারণে সামুদ্রিক দূষণ মারাত্মক আকার ধারণ করবে আশংকা প্রকাশ করেছেন গবেষকেরা। এ জন্য প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করা হয়েছে। সমুদ্র গবেষকেরা জানিয়েছেন মানুষের ব্যবহার্য্য শত শত টন অপচনশীল প্লাস্টিক সাগরে চলে যাচ্ছে। জেলেদের জালে আগামীতে মাছের চেয়ে প্লাস্টিকই উঠে আসবে।

বাংলাদেশে সমুদ্র বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের যৌথভাবে আয়োজিত এক সেমিনারে আলোচকেরা উপরোক্ত কথা বলেন।

আজ শনিবার সকালে কক্সবাজার সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।

অনুষ্ঠানে বাংলাদেশে সমুদ্রবিজ্ঞান শিক্ষা ও গবেষণা: অর্জন, চ্যালেঞ্জস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড” এবং “বাংলাদেশের মেরিটাইম গভর্নেন্স শীর্ষক কীনোট স্পীচ উপস্থাপন করেন যথাক্রমে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম এফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশেদ আলম

সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থী, গবেষণক সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights