ফটিকছড়িতে আগুনে পুড়ে ছাই ৮ দোকান

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আগুন লেগে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার ভূজপুর থানাধীন কাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টায় কাজিরহাট বাজারের উত্তর মাথায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মিষ্টির দোকান, হার্ডওয়্যারের দোকান, ভাতের হোটেল, চাল,ফর্ণিচারের দোকানসহ ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

লেপ তোষকের দোকানদার তসলিম উদ্দিন বলেন, আমার দুইটি দোকান পুড়ে সব শেষ। একটি মালামালও অক্ষত অবস্থায় ফিরে পাইনি। এই ক্ষতি কিভাবে পূরণ করব।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন চৌধুরী বলেন, দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আমরা আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এর আগেই ৮টি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights