ফটিকছড়ি প্রেসক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ফটিকছড়িতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার সদ্য নিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম। তিনি বলেন, এখন পর্যন্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে ফটিকছড়ি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ওসি মোহাম্মদ সেলিম বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। ফটিকছড়ি থানা এলাকার আয়তন বড় হওয়ায় সব তথ্য তাৎক্ষণিকভাবে জানা সবসময় সম্ভব হয় না উল্লেখ করে তিনি তথ্য আদান-প্রদানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং দুর্নীতি, অনিয়ম ও সাধারণ মানুষকে হয়রানি বন্ধে পুলিশের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।

ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি এস এম মোর্শেদ মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, সহ-সভাপতি এমরান হোসেন ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সম্পাদক সাইফুর রহমান সোহান, কোষাধ্যক্ষ আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমদ এরশাদ খোকন, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল, পাঠাগার সম্পাদক শাহনেওয়াজ নাজিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights