ফতুল্লায় হাত-পাঁ বাধা লাশ উদ্ধার

ফতুল্লায় হাত-পাঁ বাধা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ ফতুল্লায় আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টায় কুতুবপুর ইউনিয়নের চিতাশাল এলাকার জয়নাল আবেদীনের বাড়ির পঞ্চম তলার ফ্লাট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

আব্দুর রাজ্জাক শরীয়তপুর জেলার জাজিরা থানার মালকান্দি গ্রামের মৃত আবুল খার ছেলে। আব্দুর রাজ্জাকের স্ত্রী চার মাস আগে মারা যায়। পরে তিনি তার ছেলে আকাশকে (২১) নিয়ে ফ্লাটের পঞ্চম তলায় থাকতেন।
ছেলে আকাশ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমি দোকান থেকে বাসায় আসি। এসে দেখি রুমের তালা লাগানো। পরে আমি মনে করি যে আমার বাবা বাড়িতে নাই। আমি বন্ধুর বাড়িতে চলে যাই। ১৫ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টায় এসে তালা ভেঙে রুমে গিয়ে দেখি বাবার লাশ হাত-পা বাঁধা খাটের উপরে পড়ে আছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই রাতের কোনও এক সময় কেউ বা কারা তাকে হাত-পা বেঁধে মাথায় আঘাত করে হত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আযম জানান, আমরা সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। ঘটনার তদন্ত-পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights