ফরাসি প্রেসিডেন্টকে প্রকাশ্যে স্ত্রীর ধাক্কা

অনলাইন ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে প্রকাশ্যে ধাক্কা দিয়েছেন তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ। ঘটনাটি ধরা পড়ে আন্তর্জাতিক বার্তাসংস্থা এপির ক্যামেরায়।

দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সম্প্রতি ভিয়েতনামে যান। বিমানবন্দরে অবতরণের পরই ঘটে এই অস্বস্তিকর ঘটনা। ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানের দরজা খোলার পর হঠাৎ করেই ব্রিজিত ম্যাক্রোঁ দু’হাত দিয়ে স্বামীর মুখে জোরে ধাক্কা দেন।

ঘটনায় কিছুটা বিব্রত হন ফরাসি প্রেসিডেন্ট। তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে বাইরে অপেক্ষমাণ কর্মকর্তাদের উদ্দেশে হাত নাড়েন তিনি। এ সময় তার স্ত্রী বিমানেই অবস্থান করছিলেন, তাই তার মুখের অভিব্যক্তি বোঝা যায়নি।

এরপর দু’জন বিমান থেকে নামতে শুরু করেন, কিন্তু আগের মতো স্বামীর হাত ধরে নামেননি ব্রিজিত।

এই ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে ম্যাক্রোঁবিরোধীরা ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে দেন। পাশাপাশি, ঘটনার বেশ কয়েকটি স্থিরচিত্রও ভাইরাল হয়।

ম্যাক্রোঁর দপ্তর প্রথমে ঘটনাটিকে ‘এডিটেড ফুটেজ’ বলে উড়িয়ে দিলেও পরে স্বীকার করে, ধাক্কার ঘটনাটি সত্য। এক ঘনিষ্ঠ সহযোগী জানান, প্রেসিডেন্ট ও তার স্ত্রীর মধ্যে এটি ছিল একটি সাধারণ ‘ঝগড়া’। এতে কেউ আহত হননি বলেও নিশ্চিত করা হয়।

এমনকি ম্যাক্রোঁর সফরসঙ্গী এক কর্মকর্তা জানান, দুজনের মধ্যে রসিকতা চলছিল মাত্র।

ঘটনাটির সঠিক ব্যাখ্যা না আসায় এটি নিয়ে এখনো সামাজিকমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights