ফরিদপুরে এ্যাম্বুলেন্স চালক ও মালিক কল্যান সমিতির মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি

সড়কে হয়রানিমুক্ত পথচলতে ও এ্যাম্বুলেন্সে রোগী থাকা অবস্থায় দ্রুত গ্যাস সরবরাহসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

ফরিদপুরে বেসরকারি এ্যাম্বুলেন্স চালক ও মালিক কল্যান সমিতি এ কর্মসূচির আয়োজন করে। রবিবার (২৩ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে এসময় বক্তব্য রাখেন এ্যাম্বুলেন্স চালক ও মালিক কল্যান সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন সুমন, সাধারন সম্পাদক রওশন মিয়া, সহ-সভাপতি কুদ্দুস মিয়া, আমিনুল ইসলাম তুহিন প্রমূখ।
আগামী ২৫জুলাইয়ের মধ্যে ৫দফা দাবী আদায় না হলে সারা দেশব্যাপী বেসরকারী এ্যাম্বুলেন্স চালক ও মালিক কল্যান সমিতি এ্যাম্বুলেন্স অনিদৃষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা করে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় ফরিদপুর জেলার সকল বেসরকারি এ্যাম্বুলেন্স চালক ও মালিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights