ফরিদপুরে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের সালথায় রোকসান বেগম (৪৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই সময়ে উপজেলাটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৭ জন রোগী।

মঙ্গলবার দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃত রোকসানা বেগম উপজেলার ফুলবাড়িয়া গ্রামের কুদ্দুস মিয়ার স্ত্রী।
এর আগে, সোমবার বিকেল পাঁচটার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রোকসানা বেগম নামে এক গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় এদিন বিকেল পাঁচটার দিকে মারা যান তিনি।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় উপজেলাটিতে ১৭ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights