ফরিদপুরে নানা আয়োজনে শেখ কামালের জন্মদিন উদযাপন
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা এসময় ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, পৌরমেয়র অমিতাভ বোস, প্রবীন শিক্ষাবিদ প্রফেসর মো. শাহজাহান, চেম্বারের প্রেসডেন্ট মো. নজরুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন নারীনেত্রী আসমা আক্তার মুক্তা।
দিনটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, গাছের চারা বিতরণ, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ও ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করে বিভিন্ন সংগঠন। জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাদ জোহর চকবাজার জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
