ফরিদপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৩

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামে আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা ও আসামি ছিনিয়ে নেবার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কানাইপুর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতাররা হলেন, ভাটি কানাইপুর গ্রামের কামরুল খান (২৫), আছিয়া বেগম (৫০) ও আসমা বেগম (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের চার সহোদর কামরুল, জসিম, আনো ও বাদশার বিরুদ্ধে থানায় একাধিক মামলা ছিলো। রবিবার সন্ধ্যায় কোতয়ালী থানার এসআই হাসান সিকদারের নেতৃত্বে একদল পুলিশ ভাটি কানাইপুর গ্রামে গিয়ে আসামি কামরুলকে গ্রেফতার করে। এসময় পুলিশের ওপর হামলা চালিয়ে কামরুলকে ছিনিয়ে নেয়া হয়। হামলায় এসআই হাসান সিকদার, কনস্টেবল সাগর চন্দ্র সরকার ও মাহামুদুল হাসান গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তারা সেখান থেকে চলে আসেন।

এ ঘটনায় এসআই হাসান সরকার বাদী হয়ে থানায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সোমবার কোতয়ালী থানা পুলিশের একটি দল আসামিদের গ্রেফতার করে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় গ্রেফতার করা হয় একাধিক মামলার আসামি কামরুলসহ তিনজনকে। কোতয়ালী থানার ওসি আসাদউজ্জামান জানান, পুলিশের উপর হামলা করে আসামি ছিনিয়ে নেবার ঘটনায় মামলা হয়েছে। সরকারি কাজে বাঁধাদান ও পুলিশের উপর হামলার ঘটনায় কামরুল খান তার মা ও ভাবীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights