ফরিদপুরে ভোটারদের উপস্থিতি কম
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের তিনটি উপজেলায় শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে ভোটগ্রহণ। ফরিদপুর সদর, মধুখালী ও চরভদ্রাসন উপজেলায় প্রথম ধাপে আজ এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ভোটগ্রহণের শুরু থেকেই বেশিরভাগ কেন্দ্রে ভোটারদের তেমন কোন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। সকাল থেকে বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কম বলে জানিয়েছে নির্বাচন কর্মকর্তা। বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তিনটি উপজেলায় এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোটগ্রহণ। কোথাও কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
এবারের তিনটি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছে।
