ফরিদপুরে শামা ওবায়েদের প্রচারণায় যোগ হলো সাজানো গাড়ি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসন। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এবার তার প্রচারণায় যোগ হয়েছে নতুন সাজানো একটি গাড়ি।

লাল-সবুজের দলীয় ও জাতীয় পতাকা দিয়ে মোড়ানো গাড়িতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ও শামা ওবায়েদের ছবির পাশাপাশি ধানের শীষের ছবি রয়েছে।

নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ বলেন, প্রচারণার জন্য মাইক্রোবাসটি ঢাকা থেকে সাজিয়ে আনা হয়েছে সোমবার রাতে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে গাড়িটি আমাদের প্রচারণার কাজে ব্যবহৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights