ফরিদপুরে স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সভা

ফরিদপুর প্রতিনিধি

নার্সিং ও মিডওয়াইফারী কোর্সের সাথে কারিগরি কোর্সের সমমান করার প্রতিবাদে ফরিদপুরে স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের প্রতিবাদ সভা ও বিক্ষোভ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় শহরের পশ্চিম খাবাসপুর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের ফরিদপুর জেলা শাখা ও পরিচর্যা নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্টুডেন্ট নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিতু, সহ সভাপতি সঞ্জয় বৈরাগী, সাধারণ সম্পাদক রোমান মিয়া, সাংগঠনিক সম্পাদক লিখন পাল, দপ্তর সম্পাদক তাসমিয়াসহ শিক্ষার্থীরা।
এসময় বক্তারা অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারী কোর্সের সাথে কারিগরি কোর্সের সমতা বাতিলকরণসহ ৫ দফা দাবি তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights