ফরিদপুরে হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

ফরিদপুর প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের হতদরিদ্র নারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী এফডিএ’র উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে এফডিএ অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা মো. আজহারুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, সাংবাদিক মাহবুব হোসেন পিয়াল, সুজাউজ্জামান জুয়েল, এফডিএ’র নির্বাহী পরিচালক আবু ছাহের আলম, পরিচালক আশিকুল ইসলাম পাভেল প্রমুখ।

এসময় ফরিদপুর শহরের বিভিন্ন এলাকার শতাধিক হতদরিদ্র নারীদের মাঝে উপহার সামগ্রী হিসাবে শাড়ি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights