ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতির উপর হামলার প্রতিবাদ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা জাকের পার্টির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ফরিদপুর জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান, জেলা জাকের পার্টির দপ্তর সম্পাদক এম এ কুদ্দুস, লায়ন মহসিন শরীফ, কোতয়ালী থানা শাখার সভাপতি আব্দুল মান্নান ফকির।

উল্লেখ্য, গত ২৫ জুলাই ভোরে শহরের তেঁতুলতলায় মশিউর রহমান জাদু মিয়ার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তাকে কুপিয়ে দুই হাত মারাত্মকভাবে জখম করে। বর্তমানে জাদু মিয়া ঢাকায় চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights