ফরিদপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জামালের গণসংযোগ

ফরিদপুর প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ফরিদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরের পর থেকে সালথা উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে ঈগল প্রতীকের ভোট প্রার্থনা করেন তিনি। সালথার কয়েকটি গ্রামে ভোট প্রার্থনাকালে হাজারো মানষ জামাল হোসেনকে দেখতে ছুটে আসেন।

এসময় তারা জামাল হোসেন মিয়াকে ভোট দেবার অঙ্গীকার করেন। স্থানীয় এলাকাবাসী তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। জামাল হোসেন মিয়া তাদের আশ্বস্ত করে বলেন, তিনি নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান করার চেষ্টা করবেন।
সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে জামাল হোসেন মিয়ার পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়। এলাকার মানুষ জামাল হোসেন মিয়ার ঈগল প্রতীকে ভোট দেবার আহ্বান জানিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে গোটা এলাকা।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ সালথা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights