ফরোয়ার্ডে জোর দিয়ে দল ঘোষণা ব্রাজিলের
অনলাইন ডেস্ক
বিশ্ব ফুটবলের উজ্জ্বল নাম ব্রাজিল। সময়ের সাথে সাথে সাফল্য, নান্দনিকতা ও প্রতিভার মিশেলে গড়ে ওঠা ব্রাজিলিয়ান ফুটবল যুগের পর যুগ ধরে বিশ্বকে উপহার দিয়েছে অসংখ্য তারকা ও স্মরণীয় মুহূর্ত। কিংবদন্তি পেলে থেকে রোনালদো হয়ে নেইমার—প্রতিটি প্রজন্মেই দেশটির ফুটবল স্বতন্ত্র ছন্দ ও আক্রমণাত্মক ধারায় সমর্থকদের মুগ্ধ করেছে।
তাই বিশ্বে সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে দেশটি। নেইমারের উত্তরসূরিদের টুর্নামেন্ট সামনে থাকায় অনূর্ধ্ব-১৬ দলের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। শুক্রবার (৯ জানুয়ারি) ব্রাজিল অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল দলের কোচ গুইলিয়ার্মে দাল্লা ডেয়া প্রাথমিকভাবে ২৬ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। ঘোষিত দলে ফরোয়ার্ডের ওপর জোর দেওয়া হয়েছে।
দেশটির ডি জেনেইরোর তেরেসোপোলিসে অবস্থিত গ্রাঞ্জা কোমারি প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে যুব দলের অনুশীলন। এই প্রস্তুতি পর্বের মূল লক্ষ্য হলো ভবিষ্যতের যুব পর্যায়ের প্রতিযোগিতার জন্য ব্রাজিল দলের কারিগরি ও কৌশলগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করা।
ঘোষিত দল:
গোলরক্ষক : ব্রুনো, আধৌ, ম্যাখিজুজ
ডিফেন্ডার : রিকার্ডো পিয়েট্রো, কেভিন, জনাথন মারিনহো, জুলিও দামিকিউ, এঞ্জো এস্তভিও, গিওভানে, ইউরি, লুকাস মিরান্ডা, মাতিউস
মধ্যমাঠ : জাও গ্যাব্রিয়েল, ক্রিস্টেয়ান, ইসাক, চাইও, লিওনোর্দা, হোসে এনরিক, জিয়ান কার্লোস
ফরোয়ার্ড : অ্যালান সান্তোস, আর্থার দিনিজ, গুলহারমে কুইরাজ, পেদ্রো, লুকাস সুজানো, হুগো ও পেদ্রিনহো
