ফাইজারের টিকা প্রয়োগ সাময়িকভাবে বন্ধ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক
দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত ফাইজারের টিকা প্রয়োগ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করতে যাচ্ছে সরকার। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে এই টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা শাখার পরিচালক ডা. সাইদুজ্জামান।

জানা গেছে, সরকারের কাছে মজুদ থাকা টিকার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তরের। তবে নতুন টিকা আসা মাত্রই আবারও টিকা কার্যক্রম শুরু হবে।
ডা. সাইদুজ্জামান বলেন, করোনার তৃতীয় ও চতুর্থ ডোজে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। তবে, আমাদের হাতে মজুদ থাকা ফাইজারের টিকাগুলোর মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। এ কারণে ২৭ ফেব্রুয়ারির পর নতুন করে কাউকে টিকা দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights