ফাইনালে ওঠার লড়াইয়ে সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে রাজশাহী
স্পোর্টস ডেস্ক
বিপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়্যারিয়র্স ও সিলেট টাইটানস। ম্যাচের সমীকরণ একটাই—জিতলেই ফাইনালে জায়গা, হারলে টুর্নামেন্ট শেষ।
সিলেট টাইটানসের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
আজ সিলেটের একাদশে এক পরিবর্তন এসেছে। ওপেনার তৌফিক খানকে বাইরে রেখে দলে সুযোগ পেয়েছেন জাকির হাসান।
অন্যদিকে রাজশাহী ওয়্যারিয়র্স তাদের সর্বশেষ ম্যাচের তুলনায় একাদশে তিন পরিবর্তন এনেছে। রিপন মন্ডল, আকবর আলী, রায়ান বার্ল ও হাসান মুরাদকে বাইরে রেখে দলে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসনের সঙ্গে মোহাম্মদ রুবেল, তানজিম হাসান সাকিব ও এসএম মেহরব।
রাজশাহী ওয়্যারিয়র্সের একাদশ
শাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, কেন উইলিয়ামসন, জিমি নিশাম, এসএম মেহরব হোসেন, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ রুবেল, আব্দুল গাফফার সাকলাইন ও বিনুরা ফার্নান্দো।
সিলেট টাইটানসের একাদশ
পারভেজ হোসেন, জাকির হাসান, আরিফুল ইসলাম, স্যাম বিলিংস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মঈন আলী, ক্রিস ওকস, নাসুম আহমেদ, সালমান ইরশাদ ও খালেদ আহমেদ।
