ফাইনালে ওঠার লড়াই : অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে প্রোটিয়ারা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে খেলা।

ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ শিরোপাধারী দল অস্ট্রেলিয়া। রেকর্ড পাঁচ শিরোপায় ওয়ানডে বিশ্বকাপ জয়ের পাশাপাশি রানার্স-আপ হয়েছে আরও দুইবার, শেষ চারে খেলেছে আরও একবার। অর্থাৎ ১৩তম বিশ্বকাপে এটি তাদের রেকর্ড অষ্টম সেমিফাইনাল!

অন্যদিকে, কখনো ফাইনালেও উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। তবে চারবার সেমিফাইনালে খেলেছে তারা। আসরজুড়ে দুর্দান্ত খেলে শেষ চারে এসে চাপ নিতে না পেরে প্রতিবার হেরে যাওয়ায় তাদের ভাগ্যে জুটেছিল ‘চোকার্স’ তকমা। এর মধ্যে চার সেমিফাইনালে আবার দুইবার অজিদের কাছেই হেরেছিল দক্ষিণ আফ্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights