ফিনালিসিমায় আবারও মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা-স্পেন

অনলাইন ডেস্ক

সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়ার পর চলতি বছরেই আবারও মাঠে দেখা যেতে পারে আর্জেন্টিনা-স্পেন মহারণ।

ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার মর্যাদাপূর্ণ ও বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি চলতি বছরের নভেম্বর মাসেই কাতারের বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

মূলত চলতি বছরের মার্চ মাসের ২৭ তারিখে কাতারে এই ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ, ভ্রমণ জটিলতা এবং আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচটির পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হয়েছিল আয়োজকরা।

এখন স্পেনের কাছে বিশ্বকাপের ফাইনাল হারের পর দুই দেশের ফুটবল ফেডারেশন ও কনফেডারেশনগুলোর মধ্যে নতুন করে সমঝোতার মাধ্যমে ম্যাচটি নিয়ে নতুন করে তারিখ নির্ধারণের চেষ্টা চলছে। চলতি বছরের মধ্যেই ম্যাচটি সম্পন্ন করতে ফিফাও আগ্রহ দেখাচ্ছে।

তবে এই ফিনালিসিমার ভবিষ্যৎ এবং এর রোমাঞ্চ অনেকাংশেই নির্ভর করছে মহাতারকা লিওনেল মেসির ওপর। মেসি যদি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন, তবে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই মহারণের আকর্ষণ যে কিছুটা হলেও ম্লান হবে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights