ফিলিপাইনে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ১৩ হাজার মানুষকে উদ্ধার

অনলাইন ডেস্ক

ফিলিপাইনের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার বিখ্যাত আগ্নেয়গিরি মেয়নে অগ্ন্যুৎপাতের কারণে ১৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বিবিসি।

লরি ও মহিষচালিত গাড়িতে করে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। গত সপ্তাহে মেয়ন আগ্নেয়গিরি থেকে লাভা বের হতে শুরু করে।

তবে ‍উদ্ধারকাজ শুরু হয়েছে সপ্তাহের শেষ দিকে আগ্নেয়গিরিটি পুরোপুরি সক্রিয় হয়ে ওঠার পর। যদি এই অগ্ন্যুৎপাত অব্যাহত থাকে তবে আরো অনেক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হবে বলে জানিয়েছে দেশটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ দলে প্রধান টেরেসিতো বাকোলকোল।
১৮১৪ সালে এক ভয়াবহ অগ্ন্যুৎপাতে ফিলিপাইনে একটি গোটা শহর সমাধিস্থলে পরিণত হয়েছিল। এতে ১২০০ মানুষ মারা গিয়েছিল।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights