ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক

ফিলিপাইনের উপকূলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে দেশটির উপকূলের প্রশান্ত মহাসাগরে এ ভূমিকম্প আঘাত হানে।

এর কেন্দ্রবিন্দু ছিল সারঙ্গানি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণের মিন্দানাও দ্বীপের অগ্রভাগে এবং গভীরতা ছিল ৭০ কিলোমিটার বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে।

ভূমিকম্পে বড় ক্ষয়ক্ষতি বা আঘাতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। এছাড়া এতে সুনামি সতর্কতা জারি করেনি মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights