ফিলিস্তিনিদের ত্রাণ নিতেও দিচ্ছে না ইসরায়েল, ১০ জনকে হত্যা

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহতরা সবাই একটি সংস্থার ত্রাণ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন।

বুধবার (২৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

দক্ষিণ গাজার রাফায় অবস্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) বিতরণ কেন্দ্র থেকে হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনির সাহায্যের জন্য ছুটে আসার একটি মর্মান্তিক ভিডিও ভাইরাল হয়। এর একদিন পর এই হত্যকাণ্ডের তথ্য প্রকাশ করল কর্তৃপক্ষ।

গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, বিতরণ স্থানে ইসরায়েলি সেনাবাহিনী সহায়তা নিতে জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি গুলি চালিয়েছে। যার ফলে কমপক্ষে ৬২ জন আহত হয়েছেন।

তবে ঠিক কতজনের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বা কোন দিনে ১০ জন ফিলিস্তিনিকে গুলি করা হয়েছে তা স্পষ্ট নয়। এ হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ বলে অভিহিত করে মিডিয়া অফিস বলেছে, এই স্থানগুলো দখলদার বাহিনীর গুলিতে মৃত্যুফাঁদে রূপান্তরিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights