ফুটবল খেলতে গিয়ে হাসপাতালে মিরাজ

অনলাইন ডেস্ক

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে। এর আগে শুক্রবার অনুশীলনে নামেন ক্রিকেটাররা।

অনুশীলনের অংশ হিসেবে ফুটবল খেলছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। মিনিট কয়েক খেলার পরই দেখা যায় মাটিতে লুটিয়ে পড়েন মেহেদী হাসান মিরাজ। ব্যথায় কাতরাতে থাকেন তিনি। পরে জানা গেছে চোখে চোট পাওয়া মিরাজকে নিতে হয়েছে হাসপাতালেও।

সেখানে সিটি স্ক্যান করা হয় মিরাজকে। যদিও আশার খবর হচ্ছে, তার চোখে কোনো সমস্যা দেখা যায়নি। মিরাজ খেলবেন কি না, এটা এখনও নিশ্চিত নয়। তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সিরিয়াস কিছু হয়নি তার। এরপরও অপেক্ষা করতে হবে চোখের চিকিৎসকের রিপোর্টের জন্য।
এর আগে ওয়ানডে সিরিজের আগে চোট পান জাকির হাসান। বৃদ্ধাঙ্গলিতে চোট পাওয়ায় এই ফরম্যাটের দলে প্রথমবার সুযোগ পাওয়া এই ক্রিকেটার ছিটকে যান। তার জায়গায় দলে নেওয়া হয়েছে রনি তালুকদারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights