ফুলগাজীতে বসুন্ধরা শুভসংঘের সভাপতি সাইফুল, সম্পাদক শুভ

ফেনী প্রতিনিধি:
‘শুভ কাজে সবার পাশে’ থাকার প্রত্যয় নিয়ে ফেনীর ফুলগাজী উপজেলায় বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানজিদ উদ্দিন শুভ।

মঙ্গলবার বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৩৭ সদস্যবিশিষ্ট কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এতে উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সাংবাদিক সিদ্দিক আল মামুন, লিয়াকত আলী আরমান, আজিজ উল্লাহ আহমদী, মোহাম্মদ ফয়েজ উল্লাহ এবং দেলোয়ার হোসেন।

নতুন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন—সহ-সভাপতি আর এ চৌধুরী রাহাত, বদিউল আলম রকি, আব্দুর রহিম বাবু, রায়হান উদ্দিন, আতিক ইমন; যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ, হাসান মাহমুদ, ইশতিয়াক রসুল সানবিন, আজাদ হোসেন; সাংগঠনিক সম্পাদক ইসমাইল মোজাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন পাল, ফাহিম হোসেন মাহি, আরিফ আহমেদ, সরোয়ার জাহান জেমিল; অর্থ সম্পাদক শরিফ উদ্দিন জিদান; দপ্তর সম্পাদক একরাম হোসেন রনি; মহিলাবিষয়ক সম্পাদক আয়েশা বিনতে মোজাম্মেল; কর্ম ও পরিকল্পনা সম্পাদক আদর পাটোয়ারী; প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহ উদ্দিন মিতুল; সাহিত্য বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ডালিম; শিক্ষা সম্পাদক নাহিম উদ্দিন; বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রুবি পাটোয়ারী; সমাজকল্যাণ সম্পাদক ফারজানা আক্তার; ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মহিউদ্দিন পলাশ; ধর্ম বিষয়ক সম্পাদক বেলাল হোসেন সাগর; ক্রীড়া সম্পাদক সাব্বির মজুমদার; আপ্যায়ন সম্পাদক জাহিদুল ইসলাম; এবং কার্যকরী সদস্য ওমর ফারুক, সাজ্জাদ হোসেন সজিব, আশ্রাফুল ইসলাম, আবুল হোসেন সাইমন, জমির উদ্দিন ফাহিম, জিয়া উদ্দিন তুষার, ইকরাম হোসেন রাকিব, জমির উদ্দিন ফাহিম ও সাজ্জাদ হোসেন সৌরভ।

উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এটি সামাজিক সচেতনতা, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights