ফুলপুরে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মিলনকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ। বুধবার বেলা দেড়টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ফুলপুর থানার এসআই তরিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগ ছাড়াও আগের আরেকটি মামলা রয়েছে। এ বিষয়ে ওসি আব্দুল হাদি বলেন, তাকে আটক করার পর ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights