ফুলবাড়ীতে নবাগত অফিসার ইনচার্জের সাথে সাংবাদিকদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ নওয়াবুর রহমানের
সাথে মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা জানিয়েছে ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। শনিবার সন্ধ্যায় অফিসার ইনচার্জের কক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেছেন।
এসময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সহসভাপতি জাকারিয়া শেখ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রহমান সুমন, প্রচার ও সাংগঠনিক সম্পাদক নুরনবী মিয়াসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ফুলবাড়ী থেকে সকল প্রকার অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
