ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধানবীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাফিকা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার কিশোর, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কৃষি অফিস সূত্র জানায়- সোমবার উদ্বোধনের পর থেকে আগামী কয়েক দিনের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে উফশী ও হাইব্রিড জাতের ধানবীজ এবং সার বিতরণ করা হবে।

এ কর্মসূচির আওতায় ৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী জাতের ধানবীজ, ৫ কেজি ডিএপি সার ও এমওপি সার বিতরণ করা হবে। এছাড়া ১ হাজার ২০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের ধানবীজ দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights