ফুলবাড়ীতে বন্ধের দিনেও সরকারী অফিসে উড়ছে জাতীয় পতাকা
ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি: ২০-১২-২০২৪
শুক্রবার সরকারি ছুটির দিন। স্বাভাবিক ভাবে দাফতরিক কার্যক্রমও বন্ধ। অথচ বন্ধের দিনেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার মৎস্য অধিদপ্তর অফিসে।
স্থানীয়দের অনেকেই বলেন, বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর অফিস খোলার সময় জাতীয় পতাকা উত্তোলন করা হলেও সেটি আর নামানো হয়নি। এরপর বৃহস্পতিবার সারারাত ও পরদিন শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত জাতীয় পতাকাটি উড়তে দেখেন অনেকেই।
উপজেলা মৎস্য অফিস চত্ত্বরে ব্যাডমিন খেলা অবস্থায় শিক্ষার্থী নূহ ইসলাম(১৬) প্রত্যয় রহমান(১৪) এবং প্রত্যদর্শী এন্তাজ আলী(৪১) বলেন এটা আসলে জাতীয় পতাকা অবমাননা করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, ভুল বশত বৃহস্পতিবার জাতীয় পতাকা নামানো হয়নি এবং কর্মচারীর বাড়ী দূরে থাকায় আগামীকাল রবিবার ২১ ডিসেম্বর জাতীয় পতাকাটি নামানো হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম বলেন, বিষয়টি আমার জানা নাই তাই খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি।
