ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নলকূপ বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নলকূপ মিস্ত্রীর মৃত্যু ঘটেছে। শনিবার দপুরের দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক (৪৫) নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মরা গাগলা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। স্থানীয়রা ও পারিবারিক সূত্রে জানা যায়, আয়রনমুক্ত নলকুপ বসানোর জন্য হেড মিস্ত্রী আজিজুল হক তার কয়েকজন সহযোগীসহ শনিবার দুপুরের একটু আগে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের জনৈক হারুন মিয়ার বাড়িতে যান। সেখানে লোহার পাইপ দিয়ে নলকূপ বসানোর সময় অসাবধানতাবশত পাইপটি বিদ্যুত্যের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।

এতে ঘটনাস্থলেই মিস্ত্রি আজিজুল গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিঞা সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights