ফুলবাড়ীতে সেনাবাহিনীর নাম ভাঙ্গিয়ে মব সৃষ্টি করে হুমকি নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের দক্ষিণ সুজাপুর এলাকায় একটি পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয় একটি প্রভাবশালী চক্র, যাদের মধ্যে একজন নিজেকে সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দেন, সেই চক্র জবর দখলের উদ্যেশ্য দীর্ঘদিন ধরে ওই পরিবারের একমাত্র চলাচলের পথ বন্ধ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, মহা পরিচালক ডিজিএফআই, দিনাজপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাপ্রধানসহ সংশ্লিষ্ট দপ্তর
বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, ফুলবাড়ী পৌরশহরের সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র স্কাউট সদস্য তানভির মুত্তাকিন তার পরিবারসহ এই হুমকির শিকার। তার মা মোছাঃ কহিনুর বেগম ফুলবাড়ী পৌরশহরের দক্ষিণ সুজাপুর প্রাইমারি স্কুল মোড়ে
২০১৩ সালে জমি ক্রয় করেন এবং তখন থেকে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের ওই জমি সরকারি ব্যাংকে মর্টগেজ করা এবং সব বৈধ কাগজপত্রও রয়েছে।

আবেদনে তানভির মুত্তাকিন জানান, দক্ষিণ সুজাপুর এলাকার রেজাউল করিম (অবসরপ্রাপ্ত সেনা সদস্য), তার স্ত্রী হাসিনা বেগম এবং তাদের জামাতা শাকিল (যিনি নিজেকে সিলেট সেনা ক্যাম্পে কর্মরত এর একজন ল্যান্স কর্পোরাল (ডিজিএফআই) বলে পরিচয় দেন, তিনি মব সৃষ্টি করে তাদের ওপর নানাভাবে অত্যাচার চালাচ্ছেন। এ বিষয়ে ১০ জুন ২০২৫ কোহিনুর বেগম অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেন, নোটিশ পেয়ে ২৬ জুন প্রতিপক্ষরা বাদির গুদাম ঘরে মব সৃষ্টি করে অবৈধবে বাদির ভাড়াটিয়াদের বের করে দিয়ে তালা দেয়। গুদামঘরে দেওয়ালে লাগানো সরকারি ব্যাংকের সাইনবোর্ড তুলে ফেলেন এবং প্রতিনিয়ত ভাড়াটে গুন্ডা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন।

অভিযুক্তরা হুমকি দিয়ে বলেছেন, তারা পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনী হাত করে নিয়েছেন এবং সেনাবাহিনীর সাহায্যে যেকোনো মুহূর্তে ওই বাড়ি দখল করে নিতে পারেন। তারা আরও প্রকাশ করেন, খুব শীঘ্রই তারা ওই পরিবারের বাড়ির যাতায়াতের একমাত্র প্রবেশ পথটি ইট, বালু ও সিমেন্ট দিয়ে বন্ধ করে বিল্ডিংটি জবরদখলে নেবেন।

ভুক্তভোগীর মা, যিনি একজন হৃদরোগী, তাকেও অভিযুক্ত শাকিল অশ্লীল ভাষায় গালি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় পুরো পরিবারটি এখন বিচারহীনতা ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বাভাবিক তাদের জীবনযাপন ব্যাহত হচ্ছে।

এই পরিস্থিতিতে, তানভির মুত্তাকিন তার পরিবারের জান-মালের নিরাপত্তা এবং বৈধভাবে অর্জিত সম্পত্তি রক্ষায় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights