ফুলবাড়ীর হযরত সাওদা (রাঃ) বালিকা মাদ্রাসায় দোয়া মাহফিল

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার হযরত সাওদা (রাঃ) বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠার মাত্র এক বছর চার মাস অতিবাহিত হলো। মাদ্রাসার সুষ্ঠু পরিচালনায় একজন শিক্ষার্থী পবিত্র কুরআনুল ক্বারীমের হাফেজা হয়েছেন। এবং সাতজন শিক্ষার্থী পবিত্র কুরআনুল ক্বারীম তিলওয়াত সম্পন্ন করেছেন। সেই উপলক্ষে আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী কাছারি মাঠ জামে মসজিদের খতিব ও শিমুলবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট মাওঃ মোঃ আব্দুল মালেক, মাদ্রাসা পরিচালক হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ, সংগঠন ও সাংবাদিক মোঃ নুরনবী মিয়া, অভিভাবক ডাঃ মোঃ আমির হোসেন, নাজমুল হুদা, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মাসুদ রানা সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights