ফেনসিডিলসহ আখাউড়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০১ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯- এর (সিপিসি-১) সদস্যরা রবিবার গভীর রাতে উপজেলার কোদালিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাইকপাড়া এলাকার মোঃ শরীফ উদ্দিন ওরফে মুন্না-(২৫), খৈয়াসার এলাকার নাদিম আহমেদ ওরফে নাদিম নূর-(২৪) ও ফুলবাড়িয়া এলাকার মোঃ নাদিম মিয়া-(২৫)।

সোমবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো র‌্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ও জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদেরকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights