ফেনীতে ডায়াবেটিস সচেতনতা দিবসে শোভাযাত্রা

ফেনী প্রতিনিধি

‘ডায়াবেটিস প্রতিরোধের এখনই সময়’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফেনী ডায়াবেটিক সমিতির আয়োজনে ডায়াবেটিস সচেতনতা দিবস উদযাপিত হয়। আজ বুধবার দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।

এ সময় ফেনী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আবদুল মোতালেব, যুগ্ম-সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম ও সৈয়দ জহির উদ্দিন আকবর, কার্যকরী পরিষদ সদস্য আবুল কাসেম, আবু নাছের চৌধুরী, মনসুর উদ্দিন খান, রাজীব খগেশ দত্ত, ফরিদ আহমদ ভূঞাঁ, সাহাব উদ্দিন আহমদ সিকদার, ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী ও আজীবন সদস্যবৃন্দ। শোভাযাত্রায় স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন সমিতির কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights