ফেনীতে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা
ফেনী প্রতিনিধি
ফেনীতে সনদ ছাড়া খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা, সহকারী কমিশনার মুক্তা গোস্বামী, তানভীর আহমেদ, বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার কাজী মোহাম্মদ শাহান প্রমুখ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
