ফেনীতে বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান উদ্ধার, গ্রেফতার ২

ফেনী প্রতিনিধি

ফেনীতে সপ্তাহের ব্যবধানে আবারো বিপন্ন প্রজাতির তিনটি মুখ পোড়া হনুমানসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩টি মুখপোড়া কালো হনুমান উদ্ধার করা হয়।
এ সময় লাইসেন্স বা ফারমিট ছাড়া বিপন্ন প্রজাতির হনুমান বিক্রি ও প্রাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় মোঃ সুজন উদ্দিন (২৪) ও মোঃ শাকিল নামে দুই জনকে গ্রেফতার করা হয়। সুজন সোনাগাজীর বক্তারমুন্সি গ্রামের মৃত মোহাম্মদ কামাল উদ্দিন এর ছেলে ও শাকিল নোয়াখালীর চাটখিল উপজেলার বেলিয়া গ্রামের শামসুল আলমের ছেলে।
রবিবার সকালে ফেনী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) থোয়াই অং প্রু মারমা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হনুমানগুলোকে হস্তান্তর করেন।
ফেনী সামাজিক বন বিভাগ ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান, হনুমানগুলোকে চট্টগ্রামের বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে কক্সবাজার ডুলা হাজরা সাফারি পার্কে প্রেরণ করা হবে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত ৭ অক্টোবর রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলের একই এলাকা থেকে চট্টগ্রাম থেকে সাতক্ষীরাগামী একটি গাড়ি একটি গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি মুখপোড়া হনুমান ও ১৬টি কচ্ছপ উদ্ধার করে পুলিশ।
এ সময় লাইসেন্স বা ফারমিট ছাড়া বিপন্ন প্রজাতির হনুমান ও কচ্ছপের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় আহাদুজ্জামান রাজু (৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights