ফেনীতে বীজ ও সার বিতরণ
ফেনী প্রতিনিধি:
প্রণোদনা কর্মসূচির আওতায় ফেনীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ফেনী সদর উপজেলা অডিটোরিয়ামে ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি প্রধান অতিথি থেকে বীজ ও সার বিতরণ করে থাকেন।
ফেনী সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মাসুদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মহিউদ্দিন।
উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির,জেলা কৃষক দলের সভাপতি মো. জসিম উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তপন কর, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক হাফিজুর রহমান।
এসময় ১২শ কৃষকের মাঝে ১৮ লাখ ৮৪ হাজার ৯ শত টাকার উফশী ও হাইব্রিড জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
