ফেনী বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আর নেই

ফেনী প্রতিনিধি

ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন গঠন আজ শুক্রবার সকাল ৬.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ দিন হার্টের সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট অনুভব করায় তাকে প্রথমে ফেনী কার্ডিয়াক হাসপাতাল নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে রাতেই চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে ইন্তেকাল করেন।

আলাউদ্দিন গঠন ফেনীর সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
বাদ জুমা শহরের তাকিয়া মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর সোনাগাজী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ২য় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights