ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞায় নির্বাচিত যারা

ফেনী প্রতিনিধি

শুসেন চন্দ্র শীল (বামে), জহির উদ্দিন মাহমুদ লিপটন (মাঝে) ও দিদারুল কবির রতন (ডানে)

ফেনী সদর উপজেলা পরিষদে শুসেন চন্দ্র শীল, সোনাগাজীতে জহির উদ্দিন মাহমুদ লিপটন ও দাগনভূঞায় দিদারুল কবির রতন পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সদরে এ.কে. শহীদ উল্ল্যাহ খোন্দকার, সোনাগাজীতে সাখাওয়াতুল হক বিটুু পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দাগনভূঞায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন হায়দার।

সদরে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মুর্শিদা আক্তার। সোনাগাজীতে খোদেজা খানম ও দাগনভূঞায় রাবেয়া আক্তার রাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, ফেনীতে জয় পাওয়া প্রত্যেক প্রতিনিধি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights