ফেব্রুয়ারির গান

~সানজিদা আনিকা

একুশে ফেব্রুয়ারি রক্তে
রাঙানো দিন।
স্বর্নাক্ষরে থাকবে লিখা
শত শহীদের ঋন।

বায়ান্নতে তারা দিয়েছে
নিজেদেরর তাজা প্রাণ।
শুঁকে দেখ এ মাটিতে
আছে রক্তের ঘ্রাণ।

পাকবাহিনী বাঙালির ভাষা
নিতে চেয়েছিল কেড়ে।
বাঙালি তবু ছাড় দেয়নি
এসেছে সবে তেড়ে।

সালাম, রফিক, বরকত
রক্ত দিয়েছে রাজপথে।
উর্দু হবে মাতৃভাষা বাঙালি
মানবে না কোন মতে।

‘রাষ্টভাষা বাংলা চাই’
জনরব যখন উঠে।
পাকবাহিনী উর্দু নিয়ে
উল্টো পথে ছোটে।

তরুন ছেলেদের বুকে তখন
জ্বলছে দ্রোহের আগুন।
থামাতে পারেনি যদিও ধরায়
এসেছিল বসন্তের ফাগুন।

জীবন দিয়ে বাচিয়েছে
তারা নিজের মায়ের ভাষা।
বাংলা হবে মাতৃভাষা
এই যে ছিল আশা।

বাংলা মায়ের, বাংলা ছেলে
ভাষার জন্য কথা বলে।
দিয়ে মন প্রাণ, তাইতো
আমি লিখছি আজো।
ফেব্রুয়ারির গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights