ফের অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ

অনলাইন প্রতিবেদক

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে তার দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর ‘ভার্চুয়াল দ্বন্দ্ব’ নতুন কিছু নয়। মাঝে মধ্যেই ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনার জন্ম দেন এই দুই নায়িকা।

মঙ্গলবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি শেয়ার করেন শাকিব খান ও তাদের ছেলে শেহজাদ খান বীরের একান্ত কিছু মুহূর্তের ছবি। ছবিতে দেখা যায়, সন্তানকে সময় দিচ্ছেন ও আদরে ভরিয়ে দিচ্ছেন শাকিব। যেখানে ক্যাপশনে বুবলী লিখেন, ‘পরিবার- যেখান থেকে জীবন শুরু হয়, এবং ভালোবাসা কখনও শেষ হয় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights