ফের চোটে পগবা

অনলাইন ডেস্ক

জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক ইনজুরিতে ভুগছেন পল পগবা। এই দুর্ভাগ্যের কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন ফরাসি এই মিডফিল্ডার। যা তাকে ফ্রান্সের হয়ে সর্বশেষ কাতার বিশ্বকাপেও অংশ নিতে দেয়নি।

দীর্ঘ সময় পর মাঠে ফিরে ১ ম্যাচ খেলেই ফের চোট পান। এরপর ৯ ম্যাচেই মাঠে নামেন বদলি খেলোয়াড় হিসেবে। সর্বশেষ গত রবিবার (১৪ মে) ম্যাচের ২৪ মিনিট যেতেই চোট নিয়ে বিশ্বজয়ী এই ফুটবলার কান্নাভেজা চোখে মাঠ ছেড়েছেন।

সিরি-আ’য় ক্রেমোনেসের বিপক্ষে জুভেন্টাসের হয়ে খেলতে নেমেছিলেন পগবা। একটি ক্রস করার পর বাম ঊরুতে চিকিৎসার প্রয়োজন হয় তার। যা তাকে ম্যাচ থেকেই ছিটকে দিয়েছে। ম্যাচটি জুভেন্টাস ২-০ গোলে জিতলেও কোচ ম্যাসিমিলিয়ানো অ্যাল্লেগ্রির কণ্ঠে পগবার জন্য হতাশা ঝরেছে।
সিরি-আ’য় ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাসের অবস্থান বর্তমানে দুই নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights