ফের ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির হলেন বুলবুল

অনলাইন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নির্বাচিত হয়েছেন মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি আগামী ২০২৫-২৬ সেশনের দক্ষিণের আমির হিসেবে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।

নুরুল ইসলাম বুলবুল ১৯৯৮-২০০০ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ছাত্রজীবন শেষে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অবিভক্ত ঢাকা মহানগরীর সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ সেশনে তিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights