ফের দায়িত্বে ফিরলেন নাফিস ইকবাল

অনলাইন ডেস্ক

হঠাৎ করেই বিশ্বকাপের আগে দায়িত্ব ছেড়ে আলোচনায় এসেছিলেন ক্রিকেটার তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল। তবে আবারও জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে ফিরছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে আবারও নাফিসকে দেখা যাবে টাইগারদের টিম ম্যানেজার হিসেবে। তবে পরেও তিনি একই দায়িত্বে থাকবেন কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকছেন না। এই সিরিজে তাই নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। কিউইদের বিপক্ষে আগামী ২৮ নভেম্বর প্রথম টেস্ট হবে সিলেটে। দ্বিতীয় ম্যাচটি হবে ঢাকায়।
এরপর নিউজিল্যান্ডে যাবে। ওই সফরে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights