ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব

লক্ষ্মীপুর প্রতিনিধি

জেএসডির সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, ‘ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না। জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার জন্য সাজা দেয়া হয়েছে, একাউন্টে থাকা সত্ত্বেও মামলা দেওয়া হয়েছে। নিজেরা (আওয়ামী লীগ নেতা-কর্মীরা) শত শত কোটি টাকা পাচার করে বিদেশের মাটিতে বেগম পাড়া ও ঘর বাড়ি করেছে। এখন তারা পালিয়েছে।’

তিনি বলেন, আ স ম রব যেভাবে বিগত দিনে রামগতি ও কমলনগরের মানুষের উন্নয়নে কাজ করেছে আগামীতেও সে উন্নয়ন অব্যাহত থাকবে। এক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করবো।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার তেগাছিয়া বাজার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরগাজী ইউনিয়ন জেএসডি’র সভাপতি গোলাম আজম ফারুকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, রামগতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আব্দুল্লাহ, জেএসডি’র সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা দিবা, জেএসডি’র জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ বাবুল, রামগতি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মীর আক্তার বাচ্চু, রামগতি উপজলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights