ফ্যাসিবাদের কারখানা মাদারীপুর: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির

মাদারীপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির বলেছেন,’বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর। কারণ, এখানে যে সমস্ত আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই এলাকায় রাজত্ব করেছে তারা সারাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তবে আমরা মনে করছি এ অঞ্চলের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদে অত্যন্ত উদ্বুদ্ধ।’

মাদারীপুরের শিবচরে আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে শিবচর পৌর বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে ধানের শীসের প্রতীক ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, গত সাড়ে ১৫ বছর বাংলাদেশের ফ্যাসিবাদ হাসিনা সরকার অসংখ্য বিএনপি নেতাকর্মীকে খুন করেছে। শুধু তাই নয় রাষ্ট্রের প্রতিটি ডিপার্টমেন্টকে ব্যাপকভাবে ক্ষতি করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে নেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে আজ মানুষের মাঝে লিফলেট বিতরণ করছি। এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের লিফলেটগুলো গ্রহণ করেছেন। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি বিএনপি এদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেল রানা এবং মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জাকির, সাধারণ সম্পাদক কামরুল হাসান, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান (তুরাগ) সদস্য সচিব সাইদুর রহমান ব্যাপারী ছাত্রদলের শিবচর পৌর কমিটির আহবায়ক শাহিদ হাসান শিহাব, সদস্য সচিব রিয়াজ গোমস্তা সহ ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights