ফ্যাসিষ্টের দোসর ও নব্য বিএনপি থেকে সাবধান : মজনু

ফেনী প্রতিনিধি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে আমাদের নেতাকর্মীরা ঈদ উদযাপন করছে। ১৬ বছরের সংগ্রাম, জেল, জুলুম, অত্যাচার, মামলা, হামলা মধ্যে দিয়ে আমাদের নেতাকর্মীদের টিকতে হয়েছে। এখন নেতা কর্মীর অভাব নেই। ফ্যাসিষ্টের দোসর ও নব্য বিএনপি থেকে সাবধান। তারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত ব্যবসা বাণিজ্য করছে।

রবিবার (৬ এপ্রিল) ফেনীর পরশুরামে পৌর বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলার উত্তর কোলাপাড়া কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবুল হক মজুমদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মজুমদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, রোকন উদ্দিন ভূইয়া লিটন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ আজম চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মোস্তফা খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চৌধুরী কমল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights